শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পিসি মিত্তাল বাস টার্মিনাস এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তাপস রায়। তিনি সালুগাড়া ডিমদিমা বস্তি এলাকার বাসিন্দা। গোপন খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযানে নামে পুলিশ। সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।


পুলিশের প্রাথমিক অনুমান, কোনও অসৎ উদ্দেশ্যেই অভিযুক্ত আগ্নেয়াস্ত্রটি সঙ্গে নিয়ে এসেছিল। যদিও ঠিক কী উদ্দেশ্যে সে অস্ত্র নিয়ে ওই এলাকায় এসেছিল, তা এখনও স্পষ্ট নয়।
ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *