শিলিগুড়ির অম্বিকা নগর আন্ডারপাস এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত সেই যুবকের নাম কার্তিক রায়। শান্তি পাড়া এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রির উদ্দেশ্যেই অভিযুক্ত একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ নিয়ে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয় ঘটনা স্থলে গ্রেফতার করা হয় ।

আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে বিক্রির পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার ধৃত সেই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

