সাত লক্ষ টাকা দিয়ে গ্রামের পঞ্চায়েত সদস্য হয়েছি, আগে আমার টাকা উঠবে তারপর গ্রামের উন্নয়ন মূলক কাজ হবে। পঞ্চায়েত সদস্যের এমন বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে মালদহের গাজলে। বেহাল রাস্তার কাজের দাবি নিয়ে গ্রামবাসীরা এলাকার পঞ্চায়েত সদস্যকে বলতে গেলে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য গ্রামবাসীদের জানান,আমি ৭ লক্ষ টাকা দিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছি।

আগে সেই টাকা উঠবে তারপর এলাকায় কাজ হবে। এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে গাজোল দেউতলা গ্রাম পঞ্চায়েতের বিজল বাড়ীর তৃণমূল পঞ্চায়েত সদস্য ইনতেয়াজ হোসেনের বিরুদ্ধে। তবে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এই বিষয়ে গাজোল ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ গ্রামে প্রায় আড়াইশো পরিবার বাস করে I সেখানে গ্রামে ঢোকার মূল রাস্তায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে।বর্ষার সময় জল-কাঁদাতে ভরে যায়। গ্রামের ভিতরে রয়েছে আই সি ডি এস কেন্দ্র। সেখানে বাচ্চাদের যাতায়াতে অসুবিধা হয। গ্রামের সমস্যার কথা পঞ্চায়েত সদস্যকে জানাতে গেলে পঞ্চায়েত সদস্য বেফাস মন্তব্য করে বলে অভিযোগ। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান বিবেক রায় জানান রাস্তার টেন্ডার কমপ্লিট করা আছে I বৃষ্টির কারণেই কাজ আটকে আছে I যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার কাজ কমপ্লিট করব।

