বুধবার আগরতলা স্থিত দশরথ দেব স্মৃতিভবনে আয়োজিত বিশেষ বর্ধিত অধিবেশনে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিস্ফোরক অভিযোগ করে বললেন, আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি সরকার।

যুবকদের সঠিক পথে ফিরিয়ে আনতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বামফ্রন্টের যুব সংগঠন গুলি। তারই অঙ্গ হিসেবে আজ দশরথ দেব স্মৃতিভবনে আয়োজিত বিশেষ বর্ধিত অধিবেশনের আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

