নেশা পাচারকারীদের করিডোর হয়ে দাঁড়িয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন। প্রতিনিয়ত আগরতলা রেলওয়ে স্টেশনকে ব্যবহার করে ট্রেনে করে একাংশ নেশা পাচারকারীরা অবৈধ নেশা সামগ্রী অসম, পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাই শহ আরো বিভিন্ন রাজ্যে পাচারের চেষ্টা চালাচ্ছে। আবারো গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৫.৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সফল হয়।

যার বাজার মূল্য বহি:রাজ্যে প্রায় দেড় লক্ষ টাকা হবে বলে শুক্রবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপির থানার ওসি তাপস দাস। এই নেশা পাচারে কে জড়িত রয়েছে সেই নেশা পাচারকারীকে গ্রেফতার করার জন্য আগরতলা জিআরপি থানার পুলিশের তল্লাশি জারি হয়েছে বলে জিআরপি থানার ওসি জানিয়েছেন।

