৫ আগস্ট তথা মঙ্গলবার থেকে শুরু হলো ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা চলবে ৯ আগস্ট পর্যন্ত। আগরতলা জগন্নাথ জিউ মন্দির ও ইসকন মন্দিরে রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রাতে সকাল থেকেই ভক্তবৃন্দের আগমন লক্ষ্য করা গেছে। রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা সম্পর্কে আগরতলা ইসকন মিশনের এক ভক্ত বলেন, বাংলা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত পালিত হয় ঝুলন যাত্রা। বৃন্দাবনে রাধা-কৃষ্ণের শৈশব-স্মৃতি, বিশেষত: সখা-সখীদের সাথে দোলনায় দোলার রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন যাত্রা উৎসবের সূচনা হয়েছিল।

এরপর থেকে এখনো গৌড়ীয় বৈষ্ণবদের পাশাপাশি রাধা-কৃষ্ণের সকল ভক্তরাই ঝুলন যাত্রা অনেক আনন্দের সহিত পালন করে থাকেন। রাধা-কৃষ্ণের এই ঝুলন যাত্রা উপলক্ষে আগরতলা জগন্নাথ জিউ মন্দির , এবং ইসকন মন্দিরে প্রত্যেক দিনই থাকবে বিভিন্ন ধর্ম বিষয়ক আলোচনা, কীর্তন পাশাপাশি ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা। তাছাড়া আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে থাকবে শ্রী ভগবৎলীলা প্রদর্শনী।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *