উত্তরে বিধানসভা ভোটের প্রচারে ডুয়ার্সে এসে ভিন্ন মেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির চালসায় নেমেই প্রথমে অভিমানি খগেশ্বরের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সঙ্গে মিশে যান তিনি।

আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ, হাতে মাদল বাজানো, শিশুদের কোলে নিয়ে আদর—সব মিলিয়ে উৎসবের পরিবেশ তৈরি হয়। চা বাগানের শ্রমিক পরিবারগুলির সঙ্গে হাসিমুখে ছবি তোলেন তিনি। পরে মঙ্গলবাড়ি বস্তিতে গিয়ে স্থানীয় চার্চে মতবিনিময়ের কর্মসূচি ছিল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *