সিয়াচেন হিমবাহ থেকে রাজস্থানের সীমান্ত এলাকা সহ মণিপুর অসম ত্রিপুরা জম্মু কাশ্মীর— দীর্ঘ ২৫বছর সেনার হয়ে দেশের সেবা করে অবশেষে বাড়ি ফিরলেন কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব চকচকর বিবেকানন্দ সরকার। বুধবার সকালে অসমের কোকরাঝার থেকে গাড়িতে করে অসম বাংলা সীমান্তের পাকরিগুড়িতে আসেন এর পর তার পরিবারের লোকজন সহ এলাকার আত্মীয়স্বজন মিলে তাকে অভ্যর্থনা জানান সাথে বারবিশার মানুষ

রীতিমতো ব্যান্ড পার্টি সহযোগে রোড–শো করে তাঁকে বারবিশা চৌপথি এলাকায় ঘুয়ে বাড়ি আনা হয়। জাতীয় পতাকায় লাগানো গাড়িতে সেনা উর্দি পরা বিবেকানন্দের সঙ্গে হাত মিলিয়ে এবং উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানান অনেকে।জানা গেছে, ২০০২ সালের ভারতীয় আধা সেনাবাহিনীর সি আর পি এফ এ যোগ দিয়েছিলেন বিবেকানন্দ। ফৌজি জীবনের একেবারে প্রথম থেকেই নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি। অসম ত্রিপুরা, জম্মু-কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলের মতো এলাকা রক্ষা করেছেন। কাশ্মীরে একাধিক কাউন্টার ইনসারজেন্সি অপারেশনেও ছিলেন।সেনা জীবনের শেষ করে অসমের কোকরাঝার ক্যাম্প থেকে।

বাড়ি ফিরে বিবেকানন্দ বলেন, ‘এ বার যুব সমাজকে দেশসেবার কাজে উত্সাহিত করার ব্রত নেব। অবসর নিলেও আমার মন ভারতীয় সেনার সঙ্গেই থাকবে।’

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *