ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় অভিযান “অপারেশন সিদুর”-কে উৎসর্গ করে আজ শিলিগুড়ি ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হলো এক মেগা রক্তদান শিবির। ইস্কন মন্দির চত্বরে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই শুরু হয় রক্তদান, যেখানে প্রথমেই অংশগ্রহণ করেন মন্দিরের সাধু ও সন্ন্যাসীরা।
এরপর পর্যায়ক্রমে ইস্কনে ঘুরতে আসা বহু ভক্তও এগিয়ে আসেন রক্তদান করতে। এই মহৎ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন রক্তের অভাব মেটাতে সাহায্য করা হয়,

তেমনই ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাও জ্ঞাপন করা হয়।
শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসবি-র ডিআইজি এ.কে.সি. সিং, দুইজন মহিলা সেনা কর্মকর্তা সহ একাধিক সেনা জওয়ান। ইস্কনের পক্ষ থেকে তাঁদের সাদর অভ্যর্থনা জানানো হয় ও বিশেষ সম্মান প্রদান করা হয়।
ইস্কনের এই মানবিক উদ্যোগে এলাকার মানুষ ও সেনা প্রশাসনের মধ্যে একতার এক অনন্য বার্তা পৌঁছে দেয়।

