পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। আর ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুর রাতভর নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই কড়া বার্তা দিয়েছিলেন তিনি। হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা ছাড়া পাবে না বলে হুঙ্কার দিয়েছিলেন। গত কয়েকদিনে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

তারপরই বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করে অপারেশন সিঁদুর অভিযান চালানো হয়। সেই অভিযানে রাতভর নজর রাখেন প্রধানমন্ত্রী।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *