এক নাবালিকা অন্তঃসত্ত্বা ঘটনায় গ্রেফতার এক নাবালক, ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি এলাকায়। জানা গিয়েছে, এক নাবালিকা শারীরিক অসুস্থ হলে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয় সেই সময় নাবালিকাকে হাসপাতলে ভর্তি করেন চিকিৎসক এরপর চিকিৎসক পরিবারকে জানায় ওই নাবালিকা অন্তঃসত্ত্বা।

এই খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় । বৃহস্পতিবার রাতে নাবালিকার পরিবার তরফে এই ঘটনায় লিখিত অভিযোগ করে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে। পুলিশ রাতেই অভিযুক্ত এক নাবালক -কে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত নাবালকের বাড়ি আলিপুরদুয়ার ২নং ব্লকে। পুলিশ সুত্রে জানাগিয়েছে ,নাবালক -নাবালিকা দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে দীর্ঘদিন থেকে । পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *