তৃণমূলের দাপটে নেতা অনুব্রত মণ্ডল এখনো পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে”—গ্রেপ্তারির দাবিতে রামপুরহাটে ধিক্কার মিছিলে সিপিআইএম এর।
বোলপুর থানার আইসি-কে অশ্লীল ভাষায় গালিগালাজ, এমনকি তাঁর মা ও স্ত্রীকেও টার্গেট করে কুরুচিকর ভাষা—এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক ছড়িয়েছে।


সি পি এই এম দলের দাবি অবিলম্বে তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। তাদের অভিযোগ, চাকরিপ্রার্থীদের ন্যায্য দাবির আন্দোলনে কলকাতার রাস্তায় বসে থাকা শিক্ষকদের উপর খাকি ড্রেস পরা পুলিশ অমানবিকভাবে লাঠিচার্জ করছে, অথচ অনুব্রত মণ্ডল বা তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এই সব ঘটনার প্রতিবাদে সোমবার সিপিআইএম ধিক্কার মিছিলের ডাক দেয় বীরভূমের রামপুরহাটে। মিছিলটি শুরু হয় শহরের ডাকবাংলা মোড় থেকে এবং পরিক্রমা করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, শেষে সমাপ্ত হয় পাঁচ মাথা মোড়ে। মিছিলে একটাই স্লোগান—“তৃণমূলের দাপটে নেতা অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *