মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার বজরং দলের সংযোজক কৌশিক পাল এবং বিশ্ব হিন্দু পরিষদের ডুকলি প্রখণ্ডের সম্পাদক প্রসেনজিৎ সূত্রধর নতুন করে একটি মিলন কেন্দ্র স্থাপন করার উদ্দেশ্যে সেকেরকোট এলাকায় আসেন। সেকেরকোট নিউ মার্কেট এলাকায় একটি অটো গাড়ি দেখে সন্দেহ হলে অটো গাড়িটির দিকে এগিয়ে আসতেই গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে দৌড়ে পালিয়ে যায়।

সঙ্গে সঙ্গে বজরং দলের সদস্যরা আমতলী থানায় খবর পাঠালে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এই ঘটনায় আমতলী থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা করে অটো গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত নেশা পাচারকারীদের গ্রেফতার করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *