শিলিগুড়ি, ৫ মে: সোমবার শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পানিট্যাংকি ট্রাফিক বিভাগের উদ্যোগে কোর্ট মোড় এলাকায় সিটি অটোর বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়।
এই অভিযানে দেখা যায়, বহু সিটি অটোর প্রয়োজনীয় নথিপত্র সঠিক নেই। এমনকি অনেক চালকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই, তবুও তাঁরা দিব্যি গাড়ি চালিয়ে চলেছেন।

ট্রাফিক পুলিশ সেইসব গাড়ির বিরুদ্ধে অনলাইন চালান ইস্যু করে এবং চালকদের দ্রুত গাড়ির সমস্ত নথিপত্র সঠিক করার নির্দেশ দেয়।
পানিট্যাংকি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে এবং বেআইনি ভাবে চলাচলকারী গাড়িগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

