নির্জন ফাঁকা মাঠে পড়ে রয়েছে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃ*ত দে*হ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য মালদার মোথাবাড়ি থানা এলাকায়। জানা গেছে, শনিবার সকালে মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের ছাবিলপাড়া এবং জোতডোমান পাড়ার মাঝা-মাঝিতে অবস্থিত ফাঁকা মাঠের মধ্যে বছর তিরিশের অজ্ঞাত পরিচয় এক মহিলাকে মৃ*ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই মহিলার নাম-পরিচয় কী, কীভাবে তার মৃ*ত্যু হল সেই ব্যাপারে স্থানীয়রা কিছুই জানাতে পারেন নি।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মৃ*তদে*হের মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল এবং মুখের অংশে অল্প র*ক্তের দাগ দেখা গিয়েছে। এই খবর পাওয়া মাত্রই মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এরপর মৃ*তদে*হটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃ*ত মহিলার নাম-ধাম-পরিচয় এবং মৃ*ত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। ঘটনায় স্থানীয়দের অনুমান ওই মহিলাকে কেউ বা কারা খু*ন করেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *