সোমবার রাত প্রায় ১১ টা নাগাদ ত্রিপুরা গোমতী জেলা অমরপুর বিরগঞ্জ থানায় হঠাৎ করে ফোন আসে অমরপুরে থাকা বন্ধন ব্যাংকে ভয়াবহ অগ্নি সংযোগ হয়েছে। থানা থেকে এই খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ছুটে যান অমরপুর মহকুমায় থাকা বন্ধন ব্যাংকের দুটি ব্রাঞ্চে।

কিন্তু , তারা সেখানে গিয়ে অগ্নি কান্ডের কোন ঘটনা দেখতে পাননি। এই ভুয়া ফোনে যেমন অমরপুর মহকুমাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন, ঠিক তেমনি বিরক্তি প্রকাশ করেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তবে , অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ভুয়ো ফোন করে এসব কান্ড কে বা কারা ঘটিয়েছে তার সনাক্তকরন একান্ত প্রয়োজন। তা না হলে আগামী দিন আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ফোন করলে তারা ভুয়ো ফোন মনে করে ঘটনাস্থলে আসবেন না।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *